চাঁদা না দেওয়ায় প্রবাসীকে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সৌদিপ্রবাসী এক তরুণকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার ছয়গ্রাম গ্রামে ওই ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম ইব্রাহিম মৃধা (২৮)।
পুলিশ জানায়, উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম গ্রামের ইব্রাহিম ১৩ এপ্রিল সৌদি আরব থেকে বাড়িতে আসেন। এরপর থেকে বেলুহার গ্রামের চঞ্চল শরিফ, ইমরান শরিফসহ কয়েকজন ও তাদের সহযোগীরা পাঁচ লাখ টাকা চাঁদা চায়।