চাঁদা না পেয়ে জেলেকে সন্ত্রাসীদের গুলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় চাঁদা না পেয়ে কান্ত বিশ্বাস (৪০) নামে এক জেলেকে গুলি করেছে সন্ত্রাসীরা। গত সোমবার দুপুরে মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা এলাকায় মধুমতী নদীতে এ ঘটনা ঘটে।
কান্ত বিশ্বাস লোহাগড়া পৌর এলাকার কুন্দশী গ্রামের সতীশ বিশ্বাসের ছেলে। তাঁকে নড়াইল সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।
কান্ত বিশ্বাস জানান, নৌকায় করে মাছ ধরার সময় চারজন সন্ত্রাসী তাঁর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি দিতে অস্বীকার করলে তারা তাঁকে গুলি করে।
নৌকায় থাকা আরেক জেলে জানান, কাশিয়ানী উপজেলার জঙ্গল-মুকুন্দপুর গ্রামের রুবেল ও তুষারসহ চারজন সন্ত্রাসী নৌকায় ওঠে। তাদের কাছে দুটি পিস্তল ছিল। প্রথমে তারা নদীতে ভেসে বেড়ানো দুটি হাঁস ধরে দিতে বলে। তা ধরে দেওয়ার পর কান্ত
বিশ্বাসের কাছে চাঁদা দাবি করে। পরে তাঁকে গুলি করে হাঁস দুটি নিয়ে চলে যায়।