চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর ইউনিয়নের প্রত্যন্ত মাছুয়াঘাটা গ্রামে চাঁদা না পেয়ে গত শনিবার রাতে সন্ত্রাসীরা রমেশ চন্দ্র অধিকারী নামের এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছে।
হামলায় রমেশ চন্দ্র অধিকারী (৫১) ও তাঁর প্রতিবেশী চিকন কুমার মণ্ডল (৩২) আহন হন। তাঁদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রমেশ চন্দ্র অধিকারীর এক আত্মীয় জানান, কয়েক দিন আগে চরাঞ্চলের কিছু সন্ত্রাসী মুড়ি ব্যবসায়ী রমেশের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাতে সন্ত্রাসীরা রমেশের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে রমেশকে বাড়ি থেকে বের করে নিয়ে মারধর করা হয়। এ সময় প্রতিবেশী চিকন কুমার মণ্ডল বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পালিয়ে যায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। থানায় এখনো কোনো মামলা হয়নি।