প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার চান মিয়া আবাসিক এলাকায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনের এক শ্রমিককে গুলি করেছে দুবৃর্ত্তরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তারা ওই ভবনের দারোয়ানকেও মারধর করে। গুলিবিদ্ধ নির্মাণশ্রমিক মোহাম্মদ মাহফুজ (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ভবনের দারোয়ান মোহাম্মদ খালেক (৬২) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নির্মাণাধীন ছয়তলা ভবনের মালিক মোহাম্মদ আলমগীর বলেন, এক বছর আগে ভবনের নির্মাণকাজ শুরু করেছিলেন। এরপর থেকে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে আসছে।