চাঁদা না পেয়ে উপাধ্যক্ষকে লাঞ্ছনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের দেওয়ানগঞ্জ এ কে এম মেমোরিয়াল কলেজের উপাধ্যক্ষ হারুন-অর রশীদকে পিটিয়ে আহত করেছে কয়েক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ খবর উপজেলায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
হারুন-অর রশিদ বলেন, ‘ওই উপজেলার চর ভবসুর গ্রামের মমিনুর রহমান ওরফে স্বপন মুঠোফোনে আমার কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। সেই টাকা না দেওয়ায় আমাকে বেধড়ক পেটায় তারা। চাঁদা চাওয়ার ঘটনাটি থানায় জানালে তারা আমাকে হত্যা করবে বলেও হুমকি দিয়েছে।’