চাঁদা না পেয়ে এক কর্মচারীকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা স্থানীয় সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন। চাঁদা না দেওয়ায় গতকাল রোববার সকালে হাফিজুর রহমান (২৫) নামের এক কর্মচারীকে ছুরিকাঘাত করে আহত করা হয়েছে। তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় হাফিজুর বাদী হয়ে মারুফ হোসেন নামের এক যুবকের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।

পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, পাসপোর্ট কার্যালয়টি নজরদারিতে রাখা হয়েছে। কিন্তু অভিযান চালালে কাউকে খুঁজে পাওয়া যায় না। হাফিজুর রহমান ছুরিকাঘাতে আহত হওয়ার ঘটনায় মারুফ হোসেন নামের এক যুবককে আসামি করে একটি মামলা হয়েছে। তাকে ধরতে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে।