চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়ির ফটকে তালা দিল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না পেয়ে চট্টগ্রামে এক প্রবাসীর বাড়ির ফটকে সন্ত্রাসীরা তালা ঝুলিয়ে দিয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

ওমানপ্রবাসী নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, কয়েক মাস আগে তাঁরা প্রবাসী চার ভাই সুগন্ধা আবাসিক এলাকার এ ব্লকের ১ নম্বর সড়কের পাঁচতলা একটি বাড়ি কেনেন। সম্প্রতি তাঁরা গ্রামের বাড়ি পটিয়া থেকে নতুন বাড়িতে উঠেছেন। এর মধ্যে কয়েকজন সন্ত্রাসী বাসায় এসে ৩৫ লাখ টাকা চাঁদা দাবি করে। গতকাল বিকেলে সাড়ে পাঁচটার দিকে ১০-১২ জন সন্ত্রাসী এসে তাঁকে ডাকতে থাকেন। ভয়ে তিনি বাসা থেকে বের হননি। পরে সন্ত্রাসীরা বাসার মূল ফটকের তালা লাগিয়ে দেয়। বিষয়টি তাঁরা পুলিশকে জানান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশ এসে তালা ভাঙার ব্যবস্থা করে।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।