চাঁদা না পেয়ে বাড়ির নির্মাণ কাজ বন্ধ করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানার বিবির বাগিচায় চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা নির্মাণাধীন একটি বাড়ির শ্রমিকদের মারধর করে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
নির্মাণাধীন ওই বাড়ির মালিক ব্যবসায়ী শাহজালাল খান অভিযোগ করেন, গত ৭ সেপ্টেম্বর হারুন নামের এক ব্যক্তির নেতৃত্বে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী নির্মাণাধীন বাড়িতে গিয়ে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় তিনি যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা সোমবার রাতে ওই বাড়িতে গিয়ে শ্রমিকদের মারধর করে এবং নির্মাণকাজ বন্ধ করে দেয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর থানায় জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করে গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, নির্মাণাধীন বাড়ির জমির মালিকানা দাবি করছেন শাহজালাল ও হারুন। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাড়িটি পুলিশি পাহারায় থাকবে।