প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা গতকাল রোববার দুপুরে অভিযান চালিয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর থেকে চাঁদাবাজ জহুরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন। তিনি চরিয়াশিকার গ্রামের আমজাদ হোসেনের ছেলে। র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এএসপি হাসিবুল আলম বলেন, হাটিকুমরুল গোলচত্বরে ঢাকাগামী বিভিন্ন বাস থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিলেন জহুরুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে জাহানারা পরিবহন নামের একটি বাস থেকে চাঁদা নেওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।