চাঁদাবাজ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সোমেশ্বরী নদীর পূর্ব পাড় থেকে গতকাল শুক্রবার সকালে হিরু মজুমদার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার বানারসীপুর গ্রামে। ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া দাবি করেন, উপজেলার সোমেশ্বরী নদীতে চলাচলকারী কয়লা, বালু ও পাথরবোঝাই বাল্কহেডের লোকজনের কাছ থেকে হিরু মিয়া দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছেন। নৌযানে চাঁদাবাজি করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।