চাঁদাবাজি বন্ধের দাবিতে পৌর কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল রোববার গাজীপুরের শ্রীপুর পৌরসভা কার্যালয় ঘেরাও করেন রিকশা ও যন্ত্রচালিত রিকশার চালকেরা। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত পৌর কার্যালয় ঘেরাও করে রাখা হয়।
কয়েকজন রিকশাচালক বলেন, তিন বছর ধরে শ্রীপুর শহরের বিভিন্ন স্থানে রিকশাপ্রতি প্রতিদিন ১০ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। অথচ রিকশা পার্কিংয়ের (রাখার) নির্ধারিত কোনো স্থান নেই।
পৌরসভার সচিব মো. মনিরুজ্জামান বলেন, পৌরসভার রাজস্ব আদায়ের জন্য নির্দিষ্ট কয়েকটি জায়গা ইজারা দেওয়া হয়েছে। এ জায়গাগুলো রিকশা পার্কিংয়ের জন্য বরাদ্দ। তবে যাত্রী ওঠানামা বা পার্কিং করা হলে চাঁদা দেওয়ার বিধান রয়েছে।