চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ি বাজার থেকে গতকাল মঙ্গলবার বিকেলে আনোয়ার হোসেন (২২) ও শহীদ মিয়া (২২) নামের চাঁদাবাজ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বাড়ি ওই ইউনিয়নের বানারসীপুর গ্রামে। ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন জানান, জয়শ্রী ইউনিয়নের সোমেশ্বরী নদীতে কয়লা, পাথর ও বালুবোঝাই বাল্কহেডের লোকজনের কাছ থেকে দীর্ঘদিন ধরে ওই দুজনসহ একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র চাঁদা আদায় করে আসছে বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।