চাঁদাবাজির অভিযোগে দুজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকা থেকে চাঁদাবাজ সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁদের নাম শফিউল আলম (২৪) ও মো. সেলিম (২৩)। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তাঁদের আটক করা হয়।
কর্ণফুলী থানার উপপরিদর্শক মোশতাক আহমেদ প্রথম আলোকে জানান, দীর্ঘদিন ধরে মইজ্জ্যারটেক এলাকায় ছাত্রলীগ নেতা-কর্মী পরিচয়ে কিছু লোক চাঁদাবাজি করছে—এ রকম একটি অভিযোগ সেখানকার ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে এসেছিল। সে অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। তাঁরা প্রকৃত চাঁদাবাজ কি না, সেটি যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে এঁদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান মোশতাক আহমেদ।