চাঁদাবাজির অভিযোগে রংপুর সিটি কাউন্সিলর গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে রংপুর সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকলেছুর রহমান ওরফে তরুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ধাপ এলাকার বেসরকারি ল্যাব এইড হাসপাতাল থেকে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই হাসপাতালের ব্যবস্থাপক ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, কাউন্সিলর চাঁদা দাবি করেন। এই টাকা না দিলে তিনি যাবেন না। শেষ পর্যন্ত উপায় না পেয়ে চাঁদা দাবির অভিযোগে থানায় একটি মামলা দায়ের করি। এরপর হাসপাতালে পুলিশ এসে তাঁকে ধরে নিয়ে যায়।
রংপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বলেন, বেসরকারি ল্যাবএইড হাসপাতালে হাসপাতালে চাঁদা দাবি করার অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে বুধবার রাতেই থানায় মামলা হয়। ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপক ফরিদ আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।