চাঁদাবাজির সময় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলার সময় গতকাল রোববার দুপুরে জামাল হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারগাঁ থানার এসআই শেখ শরীফুল আলম বলেন, জামাল হোসেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী পরিবহন চাঁদাবাজ হেলাল মিয়ার সহযোগী। হোমনা পরিবহনের মালিক মাসুম মিয়া বাদী হয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজ হেলালকে প্রধান আসামি করে দ্রুত বিচার আইনে একটি চাঁদাবাজির মামলা করেছেন। জামালকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।