চাঁদার দাবিতে ব্যবসায়ীর ঘর ও দোকানে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর বাড়ি ও দোকানে হামলা ও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় নারীসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাসানুজ্জামান হামলার ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। তাঁর অভিযোগ, সন্ত্রাসীরা স্বর্ণালংকার ও দোকানের মালামাল লুট করেছে।
হাসানুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় গতকাল সকালে ১৫-১৬ জন সন্ত্রাসী তাঁর বসতবাড়ি ও দোকানে হামলা চালায় এবং ভাঙচুর করে।
সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনা শুনে তিনি পুলিশ পাঠান। এ ঘটনায় মামলা হয়েছে।