চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ওয়াহেদপুর সীমান্ত এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে একটি অকেজো বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম আবুল এহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত শিবগঞ্জের বত্রিশরশিয়া মাঠে বালুর নিচে একটি প্যাকেটে লুকানো অবস্থায় পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।