চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ দুই ব্যক্তি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাসস্ট্যান্ড থেকে মঙ্গলবার সকালে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দুটি বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তিকে আটক করার কথা জানায় র্যাব। র্যাবের দাবি, তাঁরা ‘অস্ত্র ব্যবসায়ী’।
র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার আবু সাইদ আব্দুল্লাহ আল মুরাদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, নয়টি গুলি ও কিছু বিদেশি মুদ্রাসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জের অস্ত্র ব্যবসায়ী আবু সাঈদ ওরফে সবুজ (২৪) ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ঝিলবুনিয়া কুমারখালী গ্রামের আক্কাস আলীকে (৪৫) আটক করা হয়েছে।’
এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন আবু সাইদ আব্দুল্লাহ আল মুরাদ।