চাঁপাইনবাবগঞ্জে উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম কবিরকে আজ শনিবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী প্রথম আলোকে বলেন, আজ বিকেল সাড়ে চারটার দিকে দলীয় সভার প্রস্তুতিকালে আলালপুর মাদ্রাসা থেকে গোলাম কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতার চারটি মামলা রয়েছে। ওই সব মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।