চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ডাকাতপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতে ছাগল পিটিয়ে মেরে ফেলার ঘটনাকে কেন্দ্র করে মুনসুর আলী (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মুনসুর আলী ডাকাতপাড়া গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, মুনসুর আলীর বাড়ির কাছে রাস্তার ধারে তাঁর একটি পোষা ছাগল মরে পড়ে ছিল। তাঁর ধারণা, প্রতিপক্ষের লোকজন ছাগলটিকে পিটিয়ে মেরে ফেলে রেখে গেছে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মুনসুর আলী নিহত হন। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল।