চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে চারজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চণ্ডীতলা এলাকায় গতকাল শনিবার বিকেলে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে চারজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার আতাহার এলাকার সেলিম উদ্দিনের ছেলে নাহিদ (২৫), চণ্ডীতলা এলাকার আজিজুর রহমানের ছেলে সাইদুল ইসলাম (৪০), আলীনগর এলাকার গুলজার আলীর ছেলে সাদরুল (৩০) ও হুজরাপুর এলাকার মোহাম্মদ বিশু (৫৫)। নাহিদ ও সাইদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, বিকেলে চণ্ডীতলা এলাকায় বিবদমান টুটুল ও হাসিবুল পক্ষের মধ্যে বিরোধের জের ধরে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। আহত চারজনই সাধারণ মানুষ।