চাঁপাইনবাবগঞ্জে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তসংলগ্ন পদ্মা নদীর লক্ষ্মীচর থেকে গত বৃহস্পতিবার সকালে আশরাফুল ইসলাম (৪০) নামে এক গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আশরাফুল উপজেলার দুর্লভপুরের বাসিন্দা ছিলেন।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম বলেন, থানা-পুলিশের একটি দল লক্ষ্মীচর থেকে গুলিবিদ্ধ আশরাফুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক বলেন, লাশটি সীমান্তের ওপার থেকে পদ্মা নদী দিয়ে ভেসে এসেছে। ২০ বিএসএফ ব্যাটালিয়নের জওয়ানদের গুলিতে আশরাফুলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ওই দিন বিকেলে পতাকা বৈঠকে বিএসএফের কর্মকর্তারা আশরাফুলকে গুলি করার দায়িত্ব অস্বীকার করেন।