চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২১ কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার একটি স্কুলে গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ২১ জন কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে আধা কেজি গানপাউডার ও ৩০টি ককটেল উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম এলাকা থেকে সদর থানার পুলিশ তাঁদের আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, তাঁরা নাশকতার উদ্দেশ্যে সেখানে গোপন বৈঠক করছিলেন। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।