চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু, গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা নামক স্থানে আজ বুধবার সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দুরুল হোদা জানান, সকালে সাড়ে ১০টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ৫৮২-আপ লোকাল ট্রেনে কাটা পড়ে মারা যান ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।
এদিকে সদর উপজেলার বারঘোরিয়া-হালদারপাড়ার একটি বাড়ি থেকে আজ সকালে শুকতারা খাতুন (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আবদুল বারেকের স্ত্রী।
সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, শুকতারা খাতুনের মৃত্যুর কারণ জানা যায়নি। বিষয়টির তদন্ত চলছে।