চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ডাকাত সন্দেহে চার ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে জনতা। আজ বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাঁরা গণপিটুনির শিকার হন। রাতে হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদের ভাষ্য, সন্ধ্যায় বোয়ালিয়া এলাকায় চার ব্যক্তি একজন মোটরসাইকেল আরোহীর পথরোধ করে ডাকাতির চেষ্টা করেন। মোটরসাইকেল আরোহীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁদের ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে চারজনই রাত ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে মারা যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।