চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা মহল্লার একটি বাড়িতে গত শুক্রবার গভীর রাতে ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাত দল দরজার তালা ভেঙে বাড়িতে ঢুকে তিনটি পরিবারের টাকা ও স্বর্ণালংকার লুট করে।
বাড়ির মালিক যুক্তরাষ্ট্রপ্রবাসী ফিরোজ কবির। বাড়ির বাসিন্দা আবদুল্লাহ আল আজিম বলেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রায় ১৫ জনের সশস্ত্র ডাকাত দল বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তাঁর মা শামিমা আক্তার ঘর থেকে বেরিয়ে এলে তাঁর গলা চেপে ধরে ডাকাতেরা। এরপর পিস্তল দেখিয়ে তাঁকে বলে, ‘চিৎকার করলে গুলি করে মারব।’ পর্যায়ক্রমে তাঁর মামা কামরুজ্জামান ও বড় ভাই তসিকুলের ঘরে ঢুকে ২৩ ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।