চাঁপাইনবাবগঞ্জে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর মহল্লা থেকে দিলরুবা খাতুন (১৯) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই মহল্লার এমরান আলীর মেয়ে। দিলরুবা একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। আজ শনিবার বিকেলে নিজ ঘর থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ বলেন, স্থানীয় ব্যক্তিদের দেওয়া খবরের ভিত্তিতে বিকেল পাঁচটার দিকে নিজ ঘর থেকে দিলরুবা খাতুনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

পরিবারের বরাত দিয়ে সাবের রেজা বলেন, লেখাপড়া নিয়ে দিলরুবা খাতুন হতাশায় ভুগছিলেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।