চাঁপাইনবাবগঞ্জে পিস্তলসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক ঘাট এলাকা থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয়টি গুলিসহ মো. বাবু (২৬) নামের এক যুবককে আটক করেছে র্যাব-৫। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে বাবুকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ সূত্রে এ তথ্য জানা গেছে।
আটক করা বাবু শিবগঞ্জের কয়লারদিয়াড় এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) নূরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাদনচক ঘাট এলাকা থেকে মো. বাবুকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।