চাঁপাইনবাবগঞ্জে পেট্রলবোমা-ককটেল উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঝিকরা এলাকায় একটি ঘর থেকে আজ মঙ্গলবার সকালে ১০টি পেট্রলবোমা ও ১২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলামের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরা এলাকায় একটি গভীর নলকূপ পরিচালনার ঘর থেকে পেট্রলবোমা ও ককটেলগুলো উদ্ধার করা হয়। এ সময় ঘরটি তালাবদ্ধ ছিল। পুলিশ তালা ভেঙে এগুলো উদ্ধার করে। পরে ওই নলকূপ পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ঝিকরা গ্রামের কুদ্দুস আলীকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করা হচ্ছে।