চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতভর এই অভিযান চলে। 
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে জামায়াত-শিবিরের ১২ জন কর্মী রয়েছেন। অন্যরা চোরাচালান, মাদক ব্যবসাসহ বিভিন্ন ঘট্নায় করা মামলার আসামি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুনের ভাষ্য, সদর উপজেলা থেকে ৪৯, শিবগঞ্জ থেকে ১৯, গোমস্তাপুর থেকে ছয়, নাচোল থেকে ১২ ও ভোলাহাট উপজেলা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিশেষ অভিযান চলবে।