চাঁপাইনবাবগঞ্জে সবজিচাষিকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বরেন্দ্র অঞ্চলের দক্ষিণ শহর গ্রাম-সংলগ্ন ফাঁকা মাঠে বাসেদ আলী নামের একজন সবজিচাষিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার বেলা একটা দিকে এ ঘটনা ঘটে। বাসেদের বাড়ি সদর উপজেলার পিয়ারাপুর গ্রামে।
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মুঠোফোনে জানতে চাইলে স্থানীয় লোকজনের বরাত দিয়ে সদর থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, বাসেদ (৬০) বরেন্দ্রভূমিতে অন্যের জমি বন্দোবস্ত নিয়ে সবজি চাষ করতেন। ওই সবজি রিকশাভ্যানে করে বিক্রি করতেন। গতকাল খেত থেকে ভ্যানে করে সবজি নিয়ে আসার পথে পেছন থেকে কে বা কারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বসতভিটার সীমানা নিয়ে প্রতিবেশীর সঙ্গে তাঁর বিরোধ ছিল। তিনি খুন হওয়ার পর প্রতিবেশী ওই পরিবারের সদস্যরা পালিয়ে গেছে।