চাঁপাইনবাবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঘিয়ন গ্রামে স্বামীর হাঁসুয়ার আঘাতে সেরিনা বেগম (৫২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা করে। এ ঘটনায় জড়িত অভিযোগে স্বামী হজরত আলী (৬৭) গ্রেপ্তার হয়েছেন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গত রাত তিনটার দিকে পারিবারিক কলহের জের ধরে হজরত আলী সেরিনা বেগমকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে প্রতিবেশীরা সেরিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেরিনার মৃত্যু হয়। এ ঘটনায় হজরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।