চাঁপাইনবাবগঞ্জে ২৬ ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহারাজপুরের চৌধুরী মোড় এলাকা থেকে ২৬টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মেজর কামারুজ্জামানের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল আজ ভোরে মহারাজপুর এলাকায় অভিযান চালায়। এ সময় চৌধুরী মোড়ে একটি বালির স্তূপের মধ্যে লুকিয়ে রাখা ২৬টি ককটেল উদ্ধার করা হয়।

মেজর কামারুজ্জামান জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। উদ্ধার করা ককটেলগুলো সদর থানায় জমা দেওয়া হয়েছে।