চাঁপাইনবাবগঞ্জে ২৬টি ককটেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গতকাল বুধবার ভোরে ২৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা এসব ককটেল উদ্ধার করেন।
র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামান জানান, খবর পেয়ে গতকাল ভোর সাড়ে চারটার দিকে অভিযান চালিয়ে উপজেলার রামচন্দ্রপুরহাট এলাকাসংলগ্ন মহারাজপুর চৌধুরী মোড় থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।