চাঁপাইনবাবগঞ্জে ৩৩ কেজি গান পাউডার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্ত এলাকা থেকে ৩৩ কেজি গান পাউডার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাতে ও আজ শনিবার সকালে সীমান্তের ১৯/৫ পিলার-সংলগ্ন এলাকায় পৃথক অভিযানে এসব গান পাউডার উদ্ধার করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের ৯-বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জাফর শেখ মোহাম্মদ বজলুল হক জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিকেল তিনটায় বিজিবির ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।