চাঁপাইনবাবগঞ্জে ৩৩ কেজি গানপাউডার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তে গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার সকালে পৃথক দুটি অভিযান চালিয়ে প্রায় ৩৩ কেজি গানপাউডার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বিকেলে বিজিবির ৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রেস ব্রিফিংকালে গণমাধ্যমকর্মীদের তা দেখানো হয়।
এদিকে সদর উপজেলার বারঘোরিয়া এলাকা থেকে ১৫০ গ্রাম বারুদসহ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড শিবিরের সভাপতি ইমরান আলী ও অন্য দুই শিবির কর্মীকে আটক করেছে র্যা ব।
গতকাল বিকেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। শিবিরের অন্য দুই কর্মী হলেন মাসুম আলী ও শামসুল আলম।