চাকরি দেওয়ার নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে রাজধানীর ফার্মগেট থেকে গতকাল সোমবার সকালে মো. মাহমুদ (২৭) নামের একজনকে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, মাহমুদ স্বনামধন্য মিডিয়ায় নিয়োগ করা হবে মর্মে পত্রিকায় বিজ্ঞাপন দেন। আগ্রহীরা যোগাযোগ করলে তিনি নিবন্ধন ফি বাবদ মোটা অঙ্কের টাকা আদায় করেন। এরপর যেকোনো মিডিয়ার নাম ব্যবহার করে সেখানে আগ্রহীর চাকরি হয়েছে বলে নিয়োগের আগে ২০ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন। এভাবেই প্রতারণা করছিলেন তিনি।