চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় নাটোরের গুরুদাসপুর উপজেলায় কর্মচ্যুত তিনজন কেয়ারটেকারের (তত্ত্বাবধায়ক) চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে পৌর সদরের রোকেয়ার মোড় থেকে দুখা ফকিরের মোড় পর্যন্ত ওই মানববন্ধন করা হয়।

২০ বছর চাকরি করার পর শিক্ষাগত অযোগ্যতার অজুহাতে মুক্তিযোদ্ধা ফয়েজুর রহমান, আবদুল ওয়াহাব ও বড়াইগ্রামের শাজদার রহমানকে সম্প্রতি বিনা নোটিশে নাটোর ইসলামিক ফাউন্ডেশনের চাকরি থেকে বাদ দেওয়া হয়। এরই প্রতিবাদে মানববন্ধন করা হয়।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘কী অপরাধ ছিল তাঁদের?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।