চাকরির নামে টাকা আত্মসাতের অভিযোগ, আটক ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ব্যাংকে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগে সাতজনকে আটক করেছে র‍্যাব। গতকাল বুধবার রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‍্যাবের দাবি, এই সাতজন প্রতারক চক্রের সদস্য। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত জাল কাগজপত্র ও একটি পাজেরো জিপ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলো: এম এ কাদের চৌধুরী (৩৮), জাকির হোসেন (৩৮), মাহবুব মোরশেদ আলম (৪২), এম এ হোসেন (৫১), শিবলী নোমান (৩৯), মো. সিদ্দিক (৩১) ও জাফর ইকবাল (২৭)।
র‍্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিরা র‍্যাবকে বলে, সোনালী ব্যাংকের নিরাপত্তাকর্মী নিয়োগ প্রক্রিয়ার জামানত হিসেবে কাদের সহস্রাধিক প্রার্থীর প্রত্যেকের কাছ থেকে ১২ থেকে ১৫ হাজার টাকা করে আত্মসাৎ করে। এ ছাড়া সে সোনালী ব্যাংকের ভুয়া নিয়োগপত্র তৈরি করে চাকরিপ্রার্থীদের মাঝে বিতরণ করেছে।