চাকরির নামে প্রতারণা: আটক ১৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পত্রিকায় চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ১৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।
খুদে বার্তায় জানানো হয়, একটি প্রতারকচক্রের ১৪ সদস্যকে আটক করেছে র্যাব-৪। চক্রটি বিভিন্ন পত্রিকায় চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে আসছিল। এরপর তারা চাকরিপ্রত্যাশীদের ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল।
কখন, কোত্থেকে ওই ১৪ জনকে আটক করা হয়েছে, তা খুদে বার্তায় জানায়নি র্যাব। আটক হওয়া ব্যক্তিদের নাম-পরিচয়ও জানানো হয়নি।