চাকরির নামে প্রতারণা, ১১ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির প্রলোভন দিয়ে প্রতারণা করার অভিযোগে ১১ জনকে আটক করেছে র্যা ব। গতকাল সোমবার উত্তরার আজমপুর থেকে তাঁদের আটক করা হয়।
র্যা ব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজমপুরের হাসান মাহমুদ কমপ্লেক্সের চতুর্থ তলায় স্মুথ বিডি প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে জিম্মি অবস্থায় থাকা ১১০ জনকে উদ্ধার করা হয়। তাঁদের বরাত দিয়ে র্যা ব জানিয়েছে, ওই প্রতিষ্ঠানের লোকজন দেশের বিভিন্ন এলাকা থেকে চাকরিপ্রত্যাশী বেকারদের আকর্ষণীয় বেতনে বিভিন্ন প্রতিষ্ঠিত ইলেকট্রনিকস কোম্পানির শোরুমসহ বিভিন্ন স্তরে নিয়োগ দেওয়ার আশ্বাস দেন। এ জন্য তাঁরা প্রতি প্রার্থীর কাছ থেকে ৩০ হাজার থেকে ৩ লাখ করে টাকা হাতিয়ে নেন।
এরপর চাকরিপ্রত্যাশীদের একটি নির্দিষ্ট দিনে স্মুথ বিডিতে আসতে বলা হয়। প্রার্থীরা নির্ধারিত দিনে এলে তাঁদের আরও বেশি বেকার ও চাকরিপ্রত্যাশীদের সিভি ও জামানতের টাকা সংগ্রহ করার জন্য বিভিন্নভাবে বলপ্রয়োগ করে। এভাবে ১৫০ জনের কাছ থেকে প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়েছে। এমন প্রতারণার দায়ে ওই প্রতিষ্ঠান থেকে ১১ জনকে আটক করেছে র্যা ব।