চাকরির নামে প্রতারণার অভিযোগে আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ছয়জনকে আটক করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করে র‍্যাব-১ এর একটি দল। র‍্যাব সদর দপ্তর থেকে পাঠানো খুদেবার্তায় এসব তথ্য জানানো হয়।

খুদেবার্তায় বলা হয়, আটক ছয়জন সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য। এঁদের কাছ থেকে নয়টি জাল নিয়োগপত্র পাওয়া যায়। আটককৃতরা চাকরিপ্রত্যাশী ১৩ জনের কাছে জাল নিয়োগপত্র দিয়ে ৩৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও খুদেবার্তায় বলা হয়।