চাচা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই বছরের শিশু আরিফকে গলা কেটে হত্যার অভিযোগে চাচা সাদেক হোসেনকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাঙ্গালিয়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। গত বুধবার দুপুরে আরিফের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আরিফের মা সাহিতুন বেগম বাদী হয়ে দেবর সাদেকের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন বলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম জানান। নারায়ণগঞ্জ প্রতিনিধি