চাচার বিরুদ্ধে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচা কুড়াল দিয়ে কুপিয়ে ভাতিজাকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও একজন। গত সোমবার উপজেলার বিন্নারবন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ভাতিজার নাম মইদুর মিয়া (৩২)। তিনি তাহিরপুর উপজেলার বিন্নারবন গ্রামের আবদুল আহাদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিন্নারবন গ্রামের আবদুল মোতালিব ও তাঁর ভাই আবদুল আহাদের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে সোমবার দুপুরে বাড়ির উঠানে আবদুল মোতালিবের সঙ্গে আহাদের ছেলে মইদুর মিয়া ও আবু বকরের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে দুই পরিবারের লোকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মোতালিবের হাতে থাকা কুড়ালের আঘাতে মইদুর ও আবু বকর আহত হন। পরে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত আটটায় দিকে মইদুর মিয়া মারা যান।
মইদুরের মামা শামসুল হক বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিভাবে হামলা করে মইদুরকে মারা হয়েছে। বকরের অবস্থাও সংকটাপন্ন।