চাচা-ভাতিজা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদমতলীতে গতকাল শুক্রবার রাতে চাচা-ভাতিজা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা হলেন শামসুল হক ফকির (৫২) ও তাঁর ভাতিজা আল আমিন হোসেন (১৮)। শামসুল হকের পেটে আর আল আমিনের দুই পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে।
তাঁদের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাঁদের গুলি করেছে। তবে পুলিশ বলছে, কী কারণে এ দুজনকে গুলি করা হয়েছে তা তারা এখনো জানতে পারেনি। আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আল আমিনের বাবা শাহজাহান মিয়া বলেন, কদমতলীর পশ্চিম মোহাম্মদবাগ এলাকায় তাঁরা থাকেন। রাত সাড়ে আটটায় স্থানীয় মসজিদ থেকে নামাজ শেষে ফেরার পথে বাসার কাছেই স্থানীয় সন্ত্রাসী ইমরানসহ তিন-চারজন তাঁদের গুলি করে। তিনি বলেন, তাঁর ভাই শামসুল হক একজন গার্মেন্টস ব্যবসায়ী। ইমরান দীর্ঘদিন ধরে তাঁর কাছে চাঁদা চেয়ে আসছিল। এরই জের ধরে তাঁকে গুলি করা হয়েছে বলে তাঁরা মনে করছেন।