চাটখিলে অস্ত্রসহ নাছির ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি মো. নাছির ওরফে নাছির ডাকাতকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাহাপুর বাজারের পাশে থেকে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত দুইটার দিকে সাহাপুর গ্রামের বাড়ি থেকে নাছিরকে গ্রেপ্তার করা হয়। নাছির ওই গ্রামের নূর মোহাম্মদের ছেলে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির তাঁর কাছে থাকা অস্ত্রের কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সাহাপুর বাজারের পাশ থেকে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
জানতে চাইলে পলাতক আসামি গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের কথা নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন।