চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় নগরের ওয়াসা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানার পুলিশ।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, ৫ জানুয়ারির পর চান্দগাঁও এলাকায় গাড়িতে আগুন দেওয়ায় ঘটনায় দায়ের হওয়া দুই মামলার এজাহারভুক্ত আসামি আনোয়ার হোসেন। গোপন
সংবাদের ভিত্তিতে ওয়াসা মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।