চান্দিনায় ট্রাক থেকে চার হাজার ইয়াবা বড়িসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় লবণবোঝাই একটি ট্রাকে অভিযান চালিয়ে চার হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। গতকাল রোববার বেলা একটায় তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ট্রাকের চালক কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচুলীপাড়া গ্রামের নজির আহমেদের ছেলে ইয়াকুব আলী (৩১) ও সহকারী একই জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি গ্রামের দলিলুর রহমানের ছেলে আবদুল কাদের (২৪)।
চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।