চাপাতি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ডাবলু মিয়া (৫০) নামের এক আওয়ামী লীগ কর্মী হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিটি উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি সনিপ হাসানের দেওয়া তথ্যের ভিত্তিতে চাপাতিটি উদ্ধার করা হয়। গত বুধবার মধ্যরাতে উপজেলার সোনাহাটা বাজারের পাশের একটি ডোবায় এটি পাওয়া যায়। ধুনটের মাইজবাড়ি গ্রামের দেলবার হোসেনের ছেলে ও নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী ডাবলু মিয়াকে পূর্ব বিরোধের জের ধরে ৮ জুন সোনাহাটা বাজারে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ডাবলু মিয়ার ছেলে মিঠু মিয়া ৯ জুন থানায় ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।