চাপাতির কোপে ছাত্রলীগ নেতার কবজি বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ববিরোধের জেরে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আকাশ মজুমদার নামের ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। চাপাতির আঘাতে তাঁর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। গত রোববার রাতে উপজেলার কালীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আকাশ মজুমদার (২০) উলাইল ইউনিয়ন ছাত্রলীগের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি। বাড়ি উপজেলার টেপড়া গ্রামে। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকার সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ছয় মাস আগে আকাশ একদল সহযোগী নিয়ে উপজেলার দশচিড়া গ্রামের প্লাবন সরকারকে কুপিয়ে জখম করেন। প্লাবন সম্প্রতি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। রোববার রাত সাড়ে নয়টার দিকে তাঁর নেতৃত্বে আকাশের ওপর হামলা হয়।
শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন, এই ঘটনায় মালা হয়েছে।